মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে ৬ দফা বাস্তবায়নের দাবীতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫.৫১ পিএম
  • ২৩৩ Time View
2

কালের খবরঃ

ক্রাফ্ট ইনস্ট্রাকটরদের নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা বাস্তবায়নের দাবীতে গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছে গোপালগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরা।

আজ বুধবার (১৯ মার্চ) দুপুর ১২ টার দিকে গোপালগঞ্জ পলিটেকনিক থেকে একটি বিক্ষোভ মিছিল করে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় শিক্ষার্থীরা। পরে সেখানে গাছের গুঁড়ি ফেলে প্রায় ১ ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় দাবী বাস্তবায়নে তারা নানা ধরনের শ্লোগান দেয়। এ সময় মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাবাবিক হয়।

৬ দফা দাবীগুলো হলো, ১) অবিলম্বে অযৌক্তিক রায় বাতিল করতে হবে এবং পূর্বের নিয়োগ পদ্ধতি বহাল রাখতে হবে। ২) ক্রাফ্ট ইন্সট্রাক্টর পদনাম পরিবর্তণ করে ল্যাব এসিস্ট্যান্ট/ কারখানা সহকারি/ ওয়ার্কশপ খালাসি অথবা অন্য কোন নামে নামকরন করতে হবে। ৩) ক্রাফ্ট ইন্সট্রাক্টর নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যৌগ্যতা পূর্বের ন্যায় এইচএসসি (ভকেশনাল) করতে হবে। ৪)২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল নন টেকনিক্যাল ক্রাফট ইন্সট্রাক্টরগনদের পলিটেকনিক ইনিষ্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ থেকে প্রত্যাহার করতে হবে। ৫) শিক্ষক কর্মচারীদের নিয়োগবিধি সংশোধন করতে হবে টেকনিক্যাল পদে-নন টেকনিক্যাল লোক নিয়োগ দিতে পারবে না। ৬) ক্রাফ্ট ইন্সট্রাক্টরগণদের নিঃশর্ত ক্ষমা চেয়ে মামলা প্রত্যাহার করতে হবে।

বিক্ষোভ সমাবেশে গোপালগঞ্জ পলিটেকনিকের ইলেকট্রিক্যাল টেকনোলজিস্ট ৭ম পর্বের শিক্ষার্থী মোঃ ফয়সাল কবির, আমিম ইসলাম ও মোঃ সাজ্জাদ  হোসেন তাদের ৬ দফা দাবী মেনে নেয়োর জন্য আহবান জানান। দাবী মানা না হলে আরো কঠোর কর্মসূচী দেয়ার ঘোষনা দেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION