বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

গোপালগঞ্জে যুব ও বয়স্ক কোরআন শিক্ষা কোর্স-২০২৫ এর পুরষ্কার বিতরনী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৭.৩৪ পিএম
  • ২৪৫ Time View
8

কালের খবরঃ

গোপালগঞ্জে মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে দ্বীনিয়াত বাংলাদেশের সহযোগীতায় যুব ও বয়ষ্ক কোরআন শিক্ষা কোর্স-২০২৫ এর পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ মার্চ) বিকেলে জামিয়া আবু বকর সিদ্দিক রাঃ মাদ্রাসা ও এতিমখানা মসজিদে এই পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

জামিয়া আবু বকর সিদ্দিক রাঃ মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুল মান্নান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর এ্যাড. আজমল হোসেন সরদার। বিশেষ অতিথি ছিলেন গওহরডাঙ্গা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি মুরতাজা হাসান, ভবানীপুর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি মাসউদুর রহমান, জেকে পলিমার ইন্ডাস্ট্রির ব্যাবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান সিকদার কামাল, জামিয়া আবু বকর সিদ্দিক রাঃ মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা হাফেজ তৈয়াবুর রহমান, মোঃ মুস্তাফিজুর রহমান পাষান।

অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর এ্যাড. আজমল হোসেন সরদার বিশষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং সকলকে কোরআন বুঝে এবং অর্থ জেনে সহী শুদ্ধভাবে পড়ে আল্লাহর বিধান অনুযায়ী চলার আহবান জানান।বিশেষ অতিথিবৃন্দ কোরআন পড়া বিজয়ী যুব ও বয়স্কদের হাতে পুরষ্কার তুলেদেন। এবং এই উদ্যোগকে স্বাগত জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION