শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

গোপালগঞ্জে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১২.২৭ পিএম
  • ২৮৮ Time View
77

কালের খবরঃ

গোপালগঞ্জে শুরু হয়েছে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। এ বছর জেলায় ১ লাখ ৭৯ হাজার ১০৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ উপলক্ষে আজ শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় জেলা শহরের কুয়াডাঙ্গা এলাকার আরবান প্রাইমারী হেল্থ সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২ কায্যালয়ে ঢাকা বিভাগীয় স্বাস্থ্য কায্যালয়ের উপপরিচালক ডা. হারুন অর রশিদ ও সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ ফারুক শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে এ ক্যাস্পেইনের উদ্বোধন করেন। এসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গায়েত্রী বিশ্বাস, মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাস, ইউপিএইচ সিএইচডিপি-২ প্রকল্প ব্যবস্থাপক মোঃ রকিবুল হাসান, এমআইএস অফিসার কৃষ্ণ গোপাল সরকার উপস্থিত ছিলেন।

এ ক্যাম্পেইনের মাধ্যমে জেলার পাঁচ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ২৩ হাজার ৫৭২ জন শিশুকে নীল রং এর ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৫৫ হাজার ৫৩১ জন শিশুকে লাল রং এর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৭টি স্থায়ী, ১ হাজার ৭০৯ টি অস্থায়ী কেন্দ্রে ২১৬ জন তত্ত্ববধায়কের নেতৃত্বে ৩ হাজার ৪৩২ জন স্বেচ্ছাসেবী কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION