বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যাগে ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭.৩৩ পিএম
  • ৩৫১ Time View
64

কালের খবরঃ

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যাগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গণঅধিকার পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

আজ শনিবার (২২ মার্চ) বিকালে গোপালগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক মোঃ আবু হানিফ। গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আল আমিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে জামায়াত ইসলামীর জেলা শাখার সেক্রেটারী মোঃ আল মাসুদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হুসাইন শিকদার, গোপালগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, ছাত্র অধিকার পরিষদের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জসিম উদ্দিন বক্তব্য রাখেন।

এ ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি এবং জুলাই আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এতে দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধিসমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নিজেরা তো ইফতার মাহফিল করেইনি বরং অন্য কোন দলকে ইফতার অনুষ্ঠানের আয়োজন করতে দেয়নি। এ দেশে রাজনৈতিক দলের পরিবর্তন হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও দেশে গতানুগতিক রাজনীতির পরিবর্তন হয়নি। এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আওয়ামী লীগের যদি বিন্দুমাত্র ফিরে আসার সম্ভাবনা থাকতো তাহলে আওয়ামী লীগ দেশে ছেড়ে পালিয়ে যেতো না।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION