শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ভ্যানচালক নিহত ডিজিটাল সেবার পথে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি, উদ্বোধন নতুন অফিস টুঙ্গিপাড়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’ উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা ২০০৬–০৭-এর অভিজ্ঞতা কি আবারও প্রশ্নের সামনে? ফুটপাত দখলমুক্তে কঠোর বার্তা ডিএনসিসির, ‘কাউকে ছাড় দেওয়া হবে না’ টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতির পদ স্থগিত গোপালগঞ্জে র‌্যালি  ও আলোচনা সভায় আর্ন্তজাতিক প্রবীণ দিবস পালিত গোপালগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ

গোপালগঞ্জের বোড়াশীর দুই ইউপি মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১০.১৪ পিএম
  • ৪৪৯ Time View
138

কালের খবরঃ

গোপালগঞ্জে বর্তমান ও সাবেক দুই ইউপি মেম্বারের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (১৭ মার্) রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও আহতদের সূত্রে জানাগেছে, বোড়াশী ইউনিয়নের বর্তমান মেম্বার মিটু মোল্লার সাথে সাবেক মেম্বার আলিম মোল্লার সাথে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-কোন্দল চলে আসছিল।

এর আগেও একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই জের ধরে আজ সোমবার রাত ৮টার দিকে মিটু মোল্লার নেতৃত্বে তার সমর্করা আলিম মোল্লা সহ তার লোকজনের উপর চড়াও হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)মির মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বর্মানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION