সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর

কোটালীপাড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১১.৩৫ এএম
  • ৪২০ Time View
99

কোটালীপাড়া প্রতিনিধিঃ

স্বামী ও দুই সন্তানকে নিয়ে সুখেই কাটছিল দিনমজুর গৃহবধু পলি বেগমের জীবন। কিন্তু দু’বছর আগে মাদকের বিষাক্ত ছোবলে মৃত্যু হয় এই পরিবারের সুখ পাখিটির।পরিবারের বড় ছেলে হৃদয় শেখ(২০) দু’বছর আগে ভাগ্যের অন্বেষণে চলে যায় সিলেট।সেখানে গিয়ে হয়ে পড়েন মাদকাসক্ত।চলে আসে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নিজ বাড়ীতে।

হৃদয় শেখ কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের তারাশী গ্রামের শহিদুল শেখের ছেলে।শহিদুল পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।থাকেন পটুয়াখালীতে। মাদকাসক্ত হৃদয় ও তার ছোট ভাই স্বাধীন শেখ(১৭)কে নিয়ে বাড়িতে থাকেন মা পলি বেগম।

স্বাধীন স্থানীয় একটি সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যায়নরত।অপরদিকে কোন কাজকর্ম না করে ভবঘুরের মত ঘুরে বেড়ায় হৃদয়।প্রতিনিয়িত পরিবারের পক্ষ থেকে টাকা নিয়ে করে মাদক সেবন।টাকা না দিলেই শুরু হয় বাড়ির আসবাবপত্র ভাংচুর।টাকার জন্য কয়েকবার মা-বাবাসহ ছোট ভাইকে মারধোর করেছে বলে জানিয়েছেন পলি বেগম।

গত কয়েকদিন আগে মাদক কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে ছোট ভাই স্বাধীনকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে বাড়ি থেকে পালিয়ে যায় হৃদয় শেখ।

এ ঘটনার পর গত বুধবার(১৯ মার্চ)রাতে হৃদয় বাড়িতে আসলে পলি বেগম থানা পুলিশকে খবর দেয়। কোটালীপাড়া থানা পুলিশ পলি বেগমের বাড়িতে গেলে মাদকাসক্ত নিজ ছেলেকে তিনি পুলিশের হাতে তুলে দেন।

ওই রাতেই মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাদী হয়ে মা পলি বেগম কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

পলি বেগম বলেন, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছেলে হৃদয়কে নিয়ে পরিবারে চরম অশান্তি বিরাজ করছিলো। আমরা অনেক চেষ্টা করেও মাদকের হাত থেকে তাকে ফেরাতে পারি নাই।তাই বাধ্য হয়ে তাকে আইনের হাতে সোপর্দ করেছি।আমি চাই আমার ছেলে হৃদয় সংশোধন হয়ে আমার কাছে ফিরে আসুক।কোটালীপাড়া থানার এস,আই মামুন বলেন, মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলেকে আটক করে আজ বৃহস্পতিবার  জেল হাজতে প্রেরণ করা হয়ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION