বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৩.৪৭ পিএম
  • ২৬৭ Time View
12

কালের খবরঃ

ইসরাইল ও আমেরিকার গাজা দখলের চক্রান্ত ও ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জ ও কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ ওলামা পরিষদ এ কর্মসূচী পালন করে।

আজ শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর গোপালগঞ্জ কোর্ট মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মুসুল্লীরা। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে গোপালগঞ্জ কোর্ট মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা জায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা তসলিম হোসাইন শিকদার, এ্যাডভোকেট গোলাম মেহেদী খান, এস.এম বাবুল কায়ুম বক্তব্য রাখেন। এ বিক্ষোভ কর্মসূচীতে বিভিন্ন ইসলামীক দলের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, যুদ্ধ বিরতি ঘোষনা করা হলেও রমজান মাসে নির্বিচারে ফিলিস্তিনি নারী শিশুদের হত্যা করা হচ্ছে। কিন্তু মুসলিম বিশ্ব এখনো চুপ করে বসে আছে। ইসরাইলী আগ্রাসন দমাতে হবে সেই সাথে ইসরাইলি ও ভারতীয় পণ্য বর্জন করতে হবে। কোন ব্যবসায়ী ইসরাইলি ও ভারতীয় পণ্য বিক্রি করলে তাদের কাছ থেকে পণ্য না কেনারও ঘোষনা দেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION