সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

গোপালগঞ্জে ১ লাখ ৭৯ হাজার ১০৩ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১.৪৬ পিএম
  • ৩১৬ Time View
70

কালের খবরঃ

আগামী ১৫ মার্চ গোপালগঞ্জে ১ লাখ ৭৯ হাজার ১০৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে সাংবাদিকদের সমন্বয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় এ তথ্য জানিয়েছে সিভিল সার্জন অফিস।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় সিভিল সার্জন অফিসের হল রুমে অনুষ্ঠিত এ সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিষয়ে আলোচনা সভা করেন সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ ফারুক। এসময় মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাসসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিতি ছিলেন।

সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ ফারুক জানান, আগামী ১৫ মার্চ সারা দেশের মত গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে জেলার পাঁচ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ২৩ হাজার ৫৭২ জন শিশুকে নীল রং এর ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৫৫ হাজার ৫৩১ জন শিশুকে লাল রং এর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৭টি স্থায়ী, ১ হাজার ৭০৯ টি অস্থায়ী কেন্দ্রে ২১৬ জন তত্ত্ববধায়কের নেতৃত্বে ৩ হাজার ৪৩২ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION