বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা মুকসুদপুরে একই রাতে চারটি বাড়িতে চুরি, লক্ষাধিক টাকার ক্ষতি গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা কোটালীপাড়ায় বজ্রপাতে ধানকাটা শ্রমিক নিহত গোপালগঞ্জে বাস চাপায় ভ্যান চালক নিহত। আহত ইজিবাইকের ৭ যাত্রী। কবি সুকান্তের আদর্শ ধারণ করে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এপি – এস এম জিলানী গোপালগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

কোটালীপাড়ায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওয়ার্কশপ ব্যবসায়ী শ্রীঘরে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২.৩৫ পিএম
  • ৩২৪ Time View
69

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দায়েরকৃত মামলায় শহিদুল ইসলাম চৌধুরী (৩০) নামের এক মেটাল ওয়ার্কশপ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গতকাল (১৫ মার্চ) শনিবার কোটালীপাড়া থানা পুলিশ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এস আই মোঃ সেলিম মাহাবুব বলেন, উপজেলার কুশলা গ্রামের এক প্রবাসী স্ত্রীকে প্রতিবেশী শাহা চৌধুরীর ছেলে শহিদুল চৌধুরী ও ইউসুফ আলী ফকিরের ছেলে শরিফুল ফকির (৩০) দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। সম্প্রতি ওই প্রবাসীর স্ত্রী কুশলা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে নির্জন এলাকায় একা পেয়ে শহিদুল ও শরিফুল গায়ে হাত দিয়ে টানাহেঁচড়া করে। এসময় ওই মহিলার চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ছুটে আসলে শরিফুল ও শহিদুল পালিয়ে যায়।

এসআই সেলিম আরো বলেন, এ ঘটনায় গত ১১ মার্চ ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে শহিদুল চৌধুরী ও শরিফুল ফকিরকে আসামী করে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করে। এই মামলায় আসামী শহিদুল চোধুরীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামী শরিফুল ফকিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION