শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কোটালীপাড়ার আলোচিত হত্যা ও ডাকাতির ঘটনায় তিন ডাকাত গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৪.৫৪ পিএম
  • ৩২০ Time View
59

কালের খবরঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের আলোচিত পিয়াস মজুমদার(২২) হত্যা ও ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এদের মধ্যে দুইজন বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এর আগে সামিউল শেখ, মোঃ মোরশেদ ওরফে কামাল এবং শওকত ভূইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। কোটালীপাড়া ও বাগেরহাটের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।এদের কাছ থেকে পুলিশ লুন্ঠিত ২৪ হাজার ১০০টাকা উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের সবার বাড়ি কোটালীপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান আজ শনিবার বিকেলে এক প্রেসব্রিফিং করে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়টি জানান।এসময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন ও স্থানীয় গণমাধ্যমকর্মিগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত মঙ্গলবার(১১মর্চ)কোটালীপাড়া উপজেলার লাখিরপাড় গ্রামের পল মজুমদার খোকন নামে এক ব্যক্তির বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা তার ছেলে পিয়াস মজুমদারকে হাত পা বেঁধে হত্যা করে টাকা পয়সা, স্বর্ণালংকার নিয়ে যায়।

হত্যা ও ডাকাতির ঘটনায় ওই দিনই পল মজুমদার খোকন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন।

পল মজুমদার খোকন একজন দন্ত চিকিৎসক ও তার স্ত্রী অনিতা বৈদ্য একজন নার্স। প্রতিদিনের মতো সকালে এরা দুজন কর্মস্থলে বেরিয়ে যায়। দুপুরে পল মজুমদার খোকন বাড়িতে এসে তার ছেলে পিয়াস মজুমদারকে হাত পা বাঁধা অবস্থায় খাটের উপর দেখতে পেয়ে চিৎকার দেয়।এ সময় আশে পাশের লোকজন ছুটে এসে পিয়াস মজুমদারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION