শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

ইসলামী হুকুমত, আইন ছাড়া বাংলাদেশে শান্তি আসার সম্ভাবনা নেই- ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৭.৫২ পিএম
  • ২৯৫ Time View
121

কালের খবরঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) মুহাম্মদ আরিফুল ইসলাম বলেছেন, গত কয়েকদিন আগে মাগুরায় আছিয়া নামের এক শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। বাংলাদেশর বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। সুষ্পস্ট কথা যতদিন পযর্ন্ত মানব সৃষ্টি তন্ত্র-মন্ত্র থাকবে, ততদিন পযর্ন্ত অন্যায় থাকবে, ধর্ষণ থাকবে, খুন থাকবে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া, ইসলামী আইন প্রতিষ্ঠা ছাড়া, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া কোন মতাদর্শ, মতবাদের মাধ্যমে বাংলাদেশে শান্তি আসে নাই, আসবে না, আর আসার সম্ভাবনাও নেই।

আজ রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট গোলচত্ত্বর এলাকায় গোপালগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আয়োজন অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনার জন্য, অপনার পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পৃথিবীর জন্য ইসলাম অপরিহায্য সংবিধান।একই অনুষ্ঠানে গোপালগঞ্জ-০২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও সভাপতি মাওলানা তসলিম হোসাইন শিকদার বলেন, রাজনীতিকে আমরা মনে করি ইনকামের একটি সোর্স। কিন্তু রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্য। মানুষ ও দেশ কিসে ভালো থাকবে, নিরাপদ থাকবে সেজন্য রাজনীতি করা। কিন্তু আমরা দেখতে পারছি আমরা যারা রাজনীতি করি বিভিন্ন দলের নেতারা মানুষকে নিরাপত্তা দেয়া তো দুরের কথা গুম, খুন কিভাবে করতে হয় সেটা তারা ভালো করে জানে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। বতর্মানে ধর্ষনের একটা সেঞ্চুরী চলছে। এই ধর্ষণের সর্বোচ্চ শান্তি মৃত্যুদন্ড করার দাবী জানাই।ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলার শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION