শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

গোপালগঞ্জে বিনামূল্যে ৩০ দিনব্যপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৮.০৫ পিএম
  • ৩৩৯ Time View
83

কোটালীপাড়া প্রতিনিধিঃ

স্ব-কর্মসংস্থান সৃষ্টির লক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিনামূল্যে ৩০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ শেষে ৪০জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার (৮ জানুয়ারি) বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী (বাপার্ড) কম্পিউটার ল্যাবে সমাপনী অনুষ্ঠানে এ সনদপত্র বিতরণ করা হয়।

বাপার্ডের যুগ্ম পরিচালক মোঃ আব্দুল গণি মিনার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বাপার্ডের মহাপরিচালক (যুগ্ম সচিব) আ.স.ম হাসান আল আমিন। এছাড়াও বাপার্ডর সহকারী পরিচালক শাকিলা ইসলাম, মাহামুদুল হাসান, কারিগরি প্রশিক্ষক মোঃ আজিম উদ্দিন, প্রশিক্ষণ কোর্সের  প্রশিক্ষক জয়ত নয়ন সরকার ও প্রশিক্ষণার্থী সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী (বাপার্ড) আয়োজিত এই প্রশিক্ষণটি ১ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারী শেষ হয়। প্রশিক্ষণে মোট ৪০ জন প্রশিক্ষাণার্থী অংশ নেয়। সফলভাবে প্রশিক্ষণ করায় সকল প্রশিক্ষণার্থীদের হাতে বাপার্ডের পক্ষ থেকে সনদপত্র তুলে দেওয়া হয়।

বাপার্ডের মহাপরিচালক (যুগ্ম সচিব) আ.স.ম হাসান আল আমিন বলেন, প্রথমবারের মত আমাদের এখানে মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্ন হলো। আগামীতে আরো কয়েকটি ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। আশা করছি এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দক্ষ হয়ে অনেকেই় স্ব-কর্মসংস্থানের সুযোগ পাবে। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION