রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

শেখ হাসিনাতেই আস্থা লেখা পোস্টার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ৪.৩৮ পিএম
  • ৩৩০ Time View
35

কালের খবরঃ

গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া সহ জেলার বিভিন্ন স্থানে দেওয়ালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোষ্টার টানানো হয়েছে।করা হয়েছে দেয়াল লিখনও।আজ শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে  জেলা সদর ও উপজেলা সদরের বিভিন্ন দেওয়ালে এ পোষ্টার ও দেয়াল লিখন দেখা যায়। ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার দিবাগত রাতে এ পোষ্টার ও দেয়াল লিখন করা হয়েছে।পোষ্টারের উপরে লেখা,’ আগেই ভালো ছিলাম’। মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এরপরে লেখা,’শেখ হাসিনাতেই আস্থা’।

পোষ্টারের একে বারে নিচের অংশে লেখা,’বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স-গোপালগঞ্জ জেলা’। ধারণা করা হচ্ছে এই সংগঠন থেকে পোষ্টার গুলো টানানো হয়েছে।তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা বা গোপালগঞ্জে বিগত দিনে এ ধরনের কোন সংগঠন চোখে পড়েনি।

নতুন এই সংগঠন সম্পর্কে জানার জন্য আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছেন।তবে এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ সঙ্গে কথা হলে তিনি বিষয়টি জানেনা বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION