রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গোবিপ্রবি শাখার আহবায়ক কমিটি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ৬.৩১ পিএম
  • ৩১২ Time View
38

গোবিপ্রবি প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।৬ মাসের এ আহবায়ক কমিটিতে বেলাল হোসেন (আরিয়ান) কে আহবায়ক ও ওমর শরীফ সরকারকে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি গঠান করা হয়েছে।

১৯ ফেব্রুয়ারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আহসাত আব্দুল্লাহ সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ১ জন। যুগ্ম আহ্বায়ক ৯ জন। সিনিয়র যুগ্ম সদস্যসচিব ১ জন। যুগ্ম সদস্য সচিব ৭ জন। মুখ্য সংগঠক ২ জন। মুখপাত্র ৫৯ জন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মো. ফয়সাল জামান ফাহিম। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন সোহেল রানা, মো. আব্দুল মাবুদ শেখ, মারিয়ো মালিক সূচী, বুলবুল আহমেদ, বোরহান শেখ, ইমরান খান, মো. শামীম রেজা, মো. খিজির আলম, ও ফয়সাল আহমেদ। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে আছেন হাবিবুর রাহমান, যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন জুলকারনাইন আকাশ, মো. হাফিজুর রহমান হিরক, মো. সাদমান সাকিব, মুজাহিদ হোসাইন সরকার, হাবিবুর রহমাস ও মো. শাবিক আহমেদ।

কমিটির আহ্বায়ক বেলাল হোসেন আরিয়ান বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রব্যবস্থা ও বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়তে নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জুলাইয়ের গণ-আন্দোলনে গণ হত্যার বিচার, আগামীর সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যাবো। একইসাথে, শিক্ষার্থীদের সকল অধিকার বাস্তবায়নে কাজ করতে চাই সবাই মিলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION