মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

বিনার উচ্চ ফলনশীল সরিষার চাষাবাদ নিয়ে কৃষক প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ৫.০২ পিএম
  • ২৭৫ Time View
2

কালের খবরঃ

গোপালগঞ্জে পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল সরিষার জাত সমুহের ‘পরিচিতি , আন্ত পরিচর্যা এবং   বীজ সংরক্ষণ পদ্ধতি‘ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।আজ রবিবার (৯ ফেব্রুয়ারী) সকাল থেকে দিনব্যাপী বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের প্রশিক্ষণ মিলনায়তনে বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের অর্থায়নে  এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।বিনার মহা-পরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালি    প্লাটফর্মে যুক্ত হয়ে এ কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আব্দুল কাদের সরদার, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের পিডি ড. আবুল কালাম তরফদার, বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের প্রাধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রেজা মোহাম্মদ ইমন ও বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু, বিনার উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ কামরুজ্জামান, ফার্ম ম্যানেজার আলমগীর কবির সহ আরো অনেকে বক্তব্য রাখেন।এ কৃষক প্রশিক্ষণে  গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার ৫০জন কৃষক ও কৃষাণী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION