বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগে ৫৫৫ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৩.১৫ পিএম
  • ৪১৪ Time View
149

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর আওয়ামী লীগ কর্মীদের হামলার ঘটনায় ৫৫৫জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। আজ সোমবার(৩ ফেব্রুয়ারী)সকালে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক রাব্বি মোরসালিন বাদী হয়ে নাম উল্লেখ করে ১০৫জন ও অজ্ঞাত আরো ৪০০-৪৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।এ ঘটনায় মামলার প্রধান আসামী সাফায়েত গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পুলিশকে নিরাপত্তা দিতে সাঁজোয়া যান নিয়ে সারারাত টুঙ্গিপাড়া থানা পাহারা দিয়েছে সেনাবাহিনীর একটি ইউনিট। এ ঘটনার পর থেকে টুঙ্গিপাড়া পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। আর গ্রেপ্তার এড়াতে পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে ।

গত রবিবার (২ ফেব্রুয়ারী)  সন্ধ্যা সাতটার দিকে উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, গত রবিবার বিকালে টুঙ্গিপাড়া উপজেলা সদরের খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যন্ড কলেজের পাশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আওয়ামী লীগ দলীয় লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে। এ ঘটনায় সম্পৃক্ততা থাকায় অভিযোগে সন্ধার পর স্কুল এলাকার মুদি ব্যবসায়ী সাফায়েত গাজীকে আটক করে গাড়িতে তোলেন টুঙ্গিপাড়া থানা পুলিশ। এসময় স্থানীয়রা পুলিশের গাড়ির গতিরোধ করে পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উত্তেজিত নারী পুরুষ সাফায়েত গাজীকে পুলিশ ভ্যান থেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে হামলা ও গাড়ি ভাঙচুর করে। এসময় ইটের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয় এবং পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা।এই খবর থানায় পৌছালে অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও স্থানীয়দের তোপের মুখে পরে।

পরে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে শান্ত করে অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে নিয়ে টুঙ্গিপাড়া থানার ওসির নিকট হস্তান্তর করেন।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) মোঃ খোরশেদ আলম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লিফলেট বিতরণ কার্যক্রমে সম্পৃক্ততা থাকায় আওয়ামী লীগ সমর্থিত আটক সাফায়েত গাজীকে ছিনিয়ে নিতে স্থানীয়রা পুলিশের উপর হামলা চালিয়েছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া পুলিশের একটি গাড়ি ভাংচুর করা হয়েছে। এঘটনায় প্রলিশের কাজে বাধা ও গাড়ী ভাংচুর করার অভিযোগ এনে অভিযুক্ত সাফায়েত গাজীকে প্রধান করে ১০৫ জনের নামে এবং ৪০০/৪৫০জনেকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের হয়েছে। মামলঅর প্রধান আসামী সাফায়েতকে গ্রেপ্তার করে আজ সোমবার (৩ ফের্রুয়ারী)আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ সাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ মঈনুল হক বলেন, পুলিশের গাড়ি ভাঙচুর ও এক পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে ঘটনার স্থলে যাই। তখন উত্তেজিত জনতাকে বুঝিয়ে শান্ত করে অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে নিয়ে টুঙ্গিপাড়া থানার ওসির কাছে বুঝিয়ে দেই। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION