বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের নতুন কমিটি ঘোষণা মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, পাশে এবিজি ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস গ্রাহকের আস্থা ফেরাতে সেপ্টেম্বরেই মডেল শাখা প্রতিহিংসার রাজনীতি ছেড়ে উন্নয়ন ও উ ৎপাদনের রাজনীতি করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ডেঙ্গু প্রতিরোধে গোবিপ্রবিতে সচেতনতামূলক র্যালি বিএনপির ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা দরিদ্র মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার

গোপালগঞ্জে সমাজসেবা পালন করল তারুণ্যের উৎসব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৪.৫৬ পিএম
  • ৩১৯ Time View
129

কালের খবরঃ

গোপালগঞ্জে  তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস এ আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ এনামুল হক তালুকদার ও পল্লী উন্নয়নকর্তা জ্যোতি প্রকাশ মল্লিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন, ছাত্র প্রতিনিধি জসীম উদ্দীন, ইদ্রিস আলী, হাসিবুল ইসলাম সাগর, উদ্যোক্তা লাবনী অধিকারী, চিন্ময় পাল, মরিয়ম খানম, মো. আজিবর রহমান, প্রতিবন্ধী উদ্যোক্তা মোঃ বাবুল গাজী প্রমুখ।

সভায় প্রশাসনের পদস্থ কর্মকর্তা,ছাত্র প্রতিনিধি, উদ্যোক্তা, গণমাধ্যম কর্মী ও  বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই-আগষ্ট ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুথানে সকল শহিদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

আলোচনা সভায় বক্তারা  নিরাপদ মাতৃত্ব, জুলাই বিপ্লব,পরিষ্কার-পরিচ্ছন্নতা, অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা উন্নীতকরণ এবং পারিবারিক কার্যক্রমে নারী-পুরুষের সমান অংশীদারীত্ব ও দায়িত্ববন্টকে উৎসাহিতকরণ,  উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ  ও কৃত্রিম বুদ্ধিমত্তা  বিষয়ে আলোকপাত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION