রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

গোপালগঞ্জে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.৩৬ এএম
  • ২৪৯ Time View
38

কালের খবরঃ

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

দিবসের প্রথম শুক্রবার প্রহর রাত ১২টা ১ মিনিটে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা  প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ। পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ প্রশাসন।

এরপর জেলা পরিষদ, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামানের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠন, গোপালগঞ্জ পৌরসভা, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। রাত উপেক্ষা করে শ্রদ্ধা জানাতে শহীদ মিনার চত্বরে ভীড় জমায় শিশু, কিশোর নারী, পুরুষসহ স্বর্বস্তরের সাধারন মানুষ।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের  প্রতি বিনম্র্র শ্রদ্ধাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION