Update Time :
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৬.১৪ পিএম
২৩৮
Time View
গোপালগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল
কালের খবরঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এ.টি.এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে সহস্রাধিক নেতা-কর্মী এই বিক্ষোভ মিছিল করে। মিছিলটি জেলা শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে গিয়ে শেষ করে।সেখানে অনুষ্ঠিত সমাবেশে গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রেজাউল করিম, সাবেক আমীর মাওলানা আব্দুল হামিদ,কেন্দ্রীয় নেতা অধ্যাপক আজমল হোসাইন বক্তব্য রাখেন।বক্তারা অনতিবিলম্বে কেন্দ্রীয় জামায়াত নেতা এ.টি.এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি করেন। তা’নাহলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন ।
37
কালের খবরঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এ.টি.এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে সহস্রাধিক নেতা-কর্মী এই বিক্ষোভ মিছিল করে। মিছিলটি জেলা শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে গিয়ে শেষ করে।সেখানে অনুষ্ঠিত সমাবেশে গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রেজাউল করিম, সাবেক আমীর মাওলানা আব্দুল হামিদ,কেন্দ্রীয় নেতা অধ্যাপক আজমল হোসাইন বক্তব্য রাখেন।বক্তারা অনতিবিলম্বে কেন্দ্রীয় জামায়াত নেতা এ.টি.এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি করেন। তা’নাহলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন ।