বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণ চেস্টাকারী ল্যাব অপারেটর ও প্রধান শিক্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২

সমাজ পরিবর্তনের মূল চালিকা শক্তি তরুণরাই! কোটালীপাড়া ইউএনও সাগুফতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ৪.৪৯ পিএম
  • ২৬৮ Time View
14

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে । “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এ শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও পরিস্কার পরিছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা  হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হারুন-অর-রশীদ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ, উপজেলা সমাসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল,রাজিয়া খাতুন কওমী মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ বশির বিন শামসুদ্দিন, শিক্ষার্থী হামিম বিশ্বাস বক্তব্য রাখেন।

তারুণ্যের উৎসব উদযাপনে বক্তারা নিরাপদ মাতৃত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সুবিধাভোগী তরুণ-তরুণীদের উদ্যোক্তা তৈরিতে জব ফেয়ারের আয়োজন, পরিস্কার-পরিচ্ছন্নতা জোরদার, ভালো উদ্যোক্তা তৈরির বিষয়ে আলোচনা করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ ও পরিস্কার-পরিছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা  হক বলেন, তারুণ্য মানে সাহস, উদ্যম, সৃজনলীলতা ও নতুন কিছু করার অদম্য ইচ্ছাশক্তি। সমাজ পরিবর্তনের মূল চালিকা শক্তি তরুণরাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION