বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণ চেস্টাকারী ল্যাব অপারেটর ও প্রধান শিক্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২

গোপালগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের আলোচনা সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ৫.৩০ পিএম
  • ২৪৩ Time View
10

কালের খবরঃ

‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’ এই স্লোগানে গোপালগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ  রবিবার( ২ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে।এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ  মারুফ ও গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন।

আলোচনা সভায় জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, হোটেল ব্যবসায়ী, চেম্বার অব কমার্স এন্ড  ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ, ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION