মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অহত-১৫, ঢাকা-খুলনা মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির ঐতিহাসিক বিজয় গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২ টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত। অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে শেখ পরিবারের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ১৯ প্রার্থী গোপালগঞ্জে ট্রলি চাপায় বৃদ্ধ নিহত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনের ইন্তেকাল গোপালগঞ্জে ‘না’ ভোট জয় পেয়েছে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি বিজয়ী

কোটালীপাড়ায় মাছ শিকারে গিয়ে জেলে নি-খোঁ-জ, উদ্ধার কাজ চালাচ্ছে

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ২.৫০ পিএম
  • ৩০৯ Time View
22

কোটালীপাড়া প্রতিনিধিঃ

 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাছ শিকার করতে গিয়ে বিপুল মন্ডল (৪৩) নামে এক জেলে নিখোঁজ হয়েছে। ওই জেলেকে খুঁজে পেতে উদ্ধার কাজ চালাচ্ছে স্থানীয় জনগন ও মাদারীপুর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল।

কোটালীপাড়া থানার পরিদর্শক (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারী)  রাতে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া গ্রামের একটি খালে মাছ শিকার করতে যায় বিপুল মন্ডল। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে মাছ শিকার করতে গিয়ে তিনি নদীতে ডুবে নিখোঁজ হন।

পরে খবর পেয়ে আজ রবিবার( ৯ ফেব্রুয়ারী) মাদারীপুর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে এখন পর্যন্ত ওই জেলের সন্ধান পাননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ডুবুরি দলটি।মাদারীপুর ফায়ার স্টেশনের লিডার লিয়াকত হোসেন জানান, বিপুল মন্ডল নামে এক জেলে নিখোঁজ হয়েছে এমন সংবাদ পেয়ে ৫ সদস্যের একটি দল কোটালীপাড়ায় এসে উদ্ধার কাজ শুরু করেছি। এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাইনি। সন্ধান পেতে চেষ্টা করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION