রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত মুকসুদপুরে প্রান্তিক জনগোষ্ঠীর ২শ’ পরিবার পেল ঈদ সামগ্রী

গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ৩.৩৭ পিএম
  • ২৯৯ Time View
51

কালের খবরঃ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে গোপালগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করে।

আজ শনিবার (১৮ জানুয়ারী) সকাল ১১টায় জেলা শহরের গেটপাড়ার জেলা বিএনপির কায্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান বেনোসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুস্থ হয়ে দেশে ফেরার জন্য দোয়া করা হয়।এসময়  জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কেএম হামিদুর রহমান দুলাল, বিএনপি নেতা রুনু দাড়িয়া, সাবেক যুবদল নেতা মোঃ লিটন, আশরাফ আলী মুন্সী, মোঃ তারিকুল ইসলাম সরদারসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি লাভ করে সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরে আসবেন। তার সাথে তার সুযোগ্য বড় ছেলে তারেক রহমান দেশে আসবেন। এই দোয়া করি। সেই সাথে তাদের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপি আবারো ক্ষমতায় যাবে এবং দেশ ও মানুষের জন্য কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION