বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ১১.০১ এএম
  • ৩৩২ Time View
84

কালের খবরঃ

রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম তালুকদার ও  রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য আলমগীর হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ তানিয়া খান।

গত সোমবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার ১৬টি উভেন্টে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয় । শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং উপস্থিত অতিথিদের উৎসাহমূলক বক্তব্য অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

বিশেষ অতিথি মোঃ সেলিম তালুকদার বলেন, “এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মানসিক এবং শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রতিষ্ঠান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়তে অসামান্য অবদান রাখছে।”

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION