বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণ চেস্টাকারী ল্যাব অপারেটর ও প্রধান শিক্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২

দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সোথে ধাক্কা! প্রাণ গেল দুই বন্ধুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ১০.৪৫ পিএম
  • ২৯৬ Time View
6

কালের খবরঃ

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত ও  এক বন্ধু   আহত হয়েছে । নিহত ও আহতরা  সবাই স্কুল ছাত্র।

নিহতরা হলো-মোটরসাইকেল চালক ইছাখালী দক্ষিনপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ(১৪)ও একই গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির(১৪)। নিহত মারুফ শেখ জালালাবাদ ইউনিয়নের পাঁচুরিয়া আলিয়া মাদ্রাসা এবং বাঁধন ফকির খালিয়া ইউনাইটেড একাডেমীর নবম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার (১০ জানুয়ারী) সকাল ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর-খোলঘাট আঞ্চলিক সড়কের দুর্গাপুর নামক স্থানে একই মোটরসাইকেলে তিন বন্ধু খালিয়া হতে দুর্গাপুর বাজার যাওয়ার পথে মোটরসাইকেলের অতিরিক্ত গতি থাকায়  নিয়ন্ত্রণ  হারিয়ে ফেলে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে তিনজনই মারাত্মক আহত হয়।

স্থানীয়রা তাদেরকে মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরতঃ চিকিৎসক ডাঃ বিচিত্র কুমার বিশ্বাস মারুফ শেখ ও বুলবুল ফকিরকে মৃতঃ ঘোষনা করেন। অপর আহতের পরিচয় এখেনো পাওয়া যায়নি। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION