সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

জাতীয় সমাজসেবা দিবসে গোপালগঞ্জে ওয়াকাথন ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ১২.৫৫ পিএম
  • ২৭২ Time View
39

কালের খবরঃ

ওয়াকাথন ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।গোপালগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্ত্বরে বেলুন উড়িয়ে এ দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। পরে “নেই পাশে যার, সমাজসেবা আছে তার”-এ প্রতিপাদ্যে  সেখান থেকে একটি ওয়াকাথন ( র‌্যালী)বের করা হয়। ওয়াকাথনটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্ত্বরে গিয়ে শেষ হয়।

পরে পৌর হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল, সমাজসেবা অধিদপ্তর উপপরিচালক হারুন-অর-রশিদসহ অনেকে বক্তব্য রাখেন। পরে মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ করা হয়।

এসময় বক্তারা বলেন, সমাজ সেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে।সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর। কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION