মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোপালগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী শিশু নির্যাতনের শিকার

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ২.৫৯ পিএম
  • ৩৯১ Time View
113

কালের খবরঃ

গোপালগঞ্জে ৯বছর বয়সের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতিতকে অসুস্থ অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারী) গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানাগেছে, নির্যাতনের শিকার মেয়েটিকে বাড়িতে রেখে তার মা ও বাবা কাজে বের হয়।সন্ধ্যায় বাড়িতে ফিরে মেয়েটির মা তাকে অসুস্থ রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এদিন দুপুরের পরে যেকোন সময় তাকে পাশের বাড়ির নুর ইসলাম(২০)নামে এক বখাটে শিশুটিকে জোড় পূর্বক নির্যাচন করে। ধর্ষককে এলাকার লোকজন বখাটে হিসাবে চেনে।এর পর থেকে সে পলাতক রয়েছে।

শিশুটির বাবা ভ্যান চালক ও মা গৃহকর্মী বলেন, রাতে মেয়েটির অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। থানায় এখনো অভিযোগ করা হয়নি।এলাকার লোকজন থানায় অভিযোগ না করার জন্য চাপ দিচ্ছে বলে জানান তিনি।এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন নির্যাতনের শিকার শিশুর বাবা।

শিশুটির শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস জানান, ধর্ষনের আলামত নিয়ে মেয়েটি গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা-নীরিক্ষা শেষে জানা যাবে সে সত্যিই ধর্ষনের শিকার হয়েছে কিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION