শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে কোটালীপাড়ায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ৮.২২ পিএম
  • ৩৫৩ Time View
91

কোটালীপাড়া প্রতিনিধিঃ

স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং বিষয়ক কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ বুধবার (১ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমীর (বাপার্ড) কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত এ প্রশিক্ষণটির উদ্বোধন করেন বাপার্ডের যুগ্ম-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক।

এ সময় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমীর (বাপার্ড) পরিচালক যুগ্ম পরিচালক মোঃ আব্দুল গণি মিনা, সহকারী পরিচালক মাহামুদুল হাসান, কারিগরি প্রশিক্ষক মোঃ আজিম উদ্দিন বক্তব্য রাখেন, প্রশিক্ষণ প্রশিক্ষক জয়ত নয়ন সরকার।

বাপার্ডের যুগ্ম-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক বলেন, বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় স্ব-কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সম্পূর্ণ বিনামূল্যে এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চালু করা হয়েছে। ৩০ দিনের  এই প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষণার্থী নিয়ে ১ম ব্যাচের প্রশিক্ষণ শুরু হলো। পর্যায়ক্রমে আরো দুটি ব্যাচ একই প্রশিক্ষণের ৮০ জন প্রশিক্ষণার্থী সুযোগ পাবে।

বাপার্ডের কারিগরি প্রশিক্ষক আজিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বাপার্ডে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হলেও প্রথম বারের মতো ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ শুরু হলো। পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণর্থী বাছাই করা হয়। আশাকরছি এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে সকলে স্ব-কর্মসংস্থানের সুযোগ পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION