শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জে জুলাই বিপ্লবে নিহত ও আহত ৩০ জনকে আর্থিক সহায়তা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ৩.২৬ পিএম
  • ৩৯২ Time View
144

কালের খবরঃ

জুলাই বিপ্লবে নিহত ও আহত ৩০ জনকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আর্থিক সহায়তা তহবিল থেকে এই অর্থ সহায়তা বিতরণ করা হয়।

আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই ও আগষ্টে নিহত সাত পরিবার ও আহত ২৩ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এই আর্থিক অনুদানের চেক নিহত ও আহত পরিবারের হাতে তুলে দেন। নিহত  ৭ পরিবারের প্রত্যেকে ২০হাজার টাকা ও আহত ২৩ জনের প্রত্যেকে ১০ হাজার টাকার করে মোট ৩ লক্ষ ৭০ হাজার টাকার চেক বিতরন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদোন্নতি প্রাপ্ত) লুৎফুল কবীর চন্দন, সিভিল সার্জন মোঃ মাসুদ রানা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সালমা পারভিন । এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গোলাম কবীর, সহকারী কমিশনার রাসেল মুন্সীসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, বাংলাদেশ রাষ্ট্রের যে অভ্যুদয় হয়েছিল বীর মুক্তিযোদ্ধাদের হাত ধরে। সেই রাষ্ট্রটা ৫৩ বছরের ইতিহাসে ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে যে আত্মত্যাগ দেখিয়েছে। আমরা তাদের গভীর ভাবে স্মরণ করি।  আর বঞ্চনাহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই তরুণ প্রজন্ম যেভাবে জেগে উঠেছে তাদের স্বপ্নে আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION