মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

গোপালগঞ্জে আরাফাত রহমান কোকোর নবম মৃত্যু বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ২.১৪ পিএম
  • ২৭১ Time View
10

কালের খবরঃ

আলোচনা সভা, দোয়া মাহফিল ও কম্বল বিতরণের মধ্যে দিয়ে গোপালগঞ্জে সাবেক   সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নবম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।জেলা বিএনপির একাংশের নেতা কর্মীরা এ কর্মসূচী পালন করে।

আজ শুত্রবার (২৪ জানুয়ারী) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার এম এইচ খান মঞ্জু ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু।এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর ওয়াহিদুজ্জামান, সাবেক যুগ্ম সম্পাদক এসএম সুমন বক্তব্য রাখেন।আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু বলেন, আওয়ামী লীগ আরাফাত রহমান কোকোর সঠিক চিকিৎসা করতে দেয়নি। এতে বিনা চিকিৎসায় তিনি মারা যান। আমারা এর সঠিক তদন্ত করে বিচারের দাবী জানাই।তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিচ্ছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং নির্বাচনের মাধ্যে দেশ পরিচালনা সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION