বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণ চেস্টাকারী ল্যাব অপারেটর ও প্রধান শিক্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ একাত্তরের পরাজিত শক্তি ২৪ কে সামনে এনে মুক্তিযুদ্ধকে ম্লান করতে চায়- এস এম জিলানী গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দুই প্রার্থীকে জরিমানা গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২

কাশিয়ানীতে ট্রলির ধাক্কায় বৃদ্ধা নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ১২.৪৫ পিএম
  • ২৯৪ Time View
10

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় সত্তর বছর বয়সী বৃদ্ধা রহিমা বেগম নিহত হয়েছেন। আজ শনিবার (১১ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় ঢাকা- খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা ঘোনাপাড়া গ্রামের মৃত রফিক মোল্লার স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে,বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে ঢাকা- খুলনা মহাসড়ক পারাপার হচ্ছিলেন রহিমা বেগম। এসময় দ্রæতগতির একটি ইট বোঝাই ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অর্পিতা মল্লিক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে ঘোনাপাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির পরিদর্শক আবুল হাশেম মজুমদার জানিয়েছেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রলি ও চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION