সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন

ওড়াকান্দি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি বাতিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২.১৭ পিএম
  • ৩৩১ Time View
91

কাশিয়ানী প্রতিনিধিঃ

কমিটি গঠনের ১১ দিন পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি বাতিল করা হয়েছে।আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা বিএপির সভাপতি মো. গোলাম মোস্তফা ও সাধারন সম্পাদক শেখ মো. সেলিম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

পত্রে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিদ্ধান্ত ক্রমে ৮নং ওড়াকান্দি ইউনিয়ন জাতীয়তাবাদী দলের ১৯ ডিসেম্বর তারিখ গঠিত ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাতিল করা হলো।

এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা বিএপির সাধারন সম্পাদক শেখ মো. সেলিম সাংবাদিকদের বলেন, গত ১৯ ডিসেম্বর ৯ সদস্য বিশিষ্ট ওড়াকান্দি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু এ আহবায়ক কমিটির বিপক্ষে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠায় কমিটি বাতিল করা হয়েছে।জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, কমিটির বিরুদ্ধ দলিয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠায় উপজেলা বিএনপি  ওই ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বাতিল করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION