মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭টি দোকান। ১৪ লাখ টাকার ক্ষতি অবৈধভাবে আহরিত ১২ লাখ টাকার চিংড়ির রেণু টুঙ্গিপাড়ায় জব্দ, নদীতে অবমুক্ত কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোপালগঞ্জ হাসপাতালের আরএমও ডা. ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১১.৪৪ এএম
  • ৪১৯ Time View
97

কালের খবরঃ

আদালতের নির্দেশনা অবমাননার অপরাধে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. মোঃ ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে সদর হাসপাতালের আবাসিক ভবনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তিনি আদালত অবমাননার দায়ে ৫ দিনের সাজাপ্রাপ্ত আসামি। বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মীর মো. সাজেদুর রহমান বলেন, ইতোপূর্বে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত ডা. ফারুক আহমেদকে গোপালগঞ্জ সদর থানার একটি মারামারি মামলার সনদ সংক্রান্ত মামলায় (জিআর ৩৮৪/২৪) মেডিকেল সনদ রেজিষ্টারসহ প্রামানিক কিছু কাগজপত্র চেয়ে আদালতে তলব করেন। কিন্তু, দীর্ঘদিন তিনি আদালতে হাজির না হওয়া এবং কাগজপত্র হাজির না করায় তাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করে। এই অভিযোগে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফিরোজ মামুন তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এবং তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। এরই ভিত্তিতে গত শুক্রবার রাতে গোপালগঞ্জ সদর থানা পুলিশ তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে আজ শনিবার বেলা ১১টায় ডাঃ ফারুক আহমেদকে আদালতে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION