শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

সাদপন্থীদের হত্যার প্রতিবাদ কাশিয়ানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১.২৫ পিএম
  • ৩৫১ Time View
125

কাশিয়ানী প্রতিনিধিঃ

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের সন্ত্রাসী হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবী জানানো হয়। ওলামা কোরাম ও তৌহিদী জনতা এবং ওলামা ঐক্য পরিষদ এ কর্মসূচী পালন করে।আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করে ওলামারা। পরে বিক্ষোভ মিছিলগুলো উপজেলা পরিষদের সামনে গিয়ে জড়ো হয়।

সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গোপালগঞ্জ হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতী ইসমাইল, কোটালীপাড়া উলামা কল্যাণ সমিতির সভাপতি মুফতী মাসউদুর রহমান, গোপালগঞ্জ উলামা পরিষদের সাধারন সম্পাদক মুফতী শুয়াইব ইব্রাহীম বক্তব্য রাখেন। এসময় বক্তরা বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে সাদপন্থীরা সন্ত্রাসী হামলা চালিয়ে নৃশংস হত্যাকান্ড ঘটায়। দ্রুত এ হত্যাকান্ডের বিচার করার পাশাপাশি সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবী জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION