মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে গোপালগঞ্জে মোটর শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১.৩২ পিএম
  • ২৯৭ Time View
6

কালের খবরঃ

গোপালগঞ্জে বিএনপির একাংশ জেলা শহরে মোটর শোভাযাত্রা করে শো-ডাউন করেছে।নেতা কর্মীরা মোটর শোভাযাত্রা নিয়ে জেলা শহরের বিভিন্ন সড়কে শো-ডাউন করে তাদের অস্তিত্ব জানান দেন।

আজ রবিবার(১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার আড়পাড়া থেকে এই মটর শোভাযাত্রায় নেতৃত্ব দেন। সোভাযাত্রাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গেটপাড়ায় বিএনপির একাংশের অফিসে গিয়ে শেষ হয়।এসময় জেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আজিজুর রহমান বেনোসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিরাজুল ইসলাম সিরাজ সাংবাদিকদের বলেন, বিগত সরকার আমলে তারা গোপালগঞ্জে কোন রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।এখন সুযোগ এসেছে সুস্থ রাজনীতি করার। জনগনের আশা আকাংখার প্রতিফলন ঘটাতে এবং মানুষের জন্য তারা কাজ করতে চান।

উল্লেখ্য, বিগত ২০১৮ সালের সংসদ নির্বচনে তিনি ছিলেন বিএনপির প্রার্থী।আগামীতেও তাকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি গোপালগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন দেবে এমনটি আশা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION