মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

বশেমুরবিপ্রবি’র উপ-উপাচার্যের ফ্যাটি লিভার চিকিৎসায় বিশেষ সাফল্য অর্জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১.২৬ পিএম
  • ৩০৯ Time View
8

কালের খবরঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও তার গবেষণা দল বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ানো ফ্যাটি লিভার ডিজিজের চিকিৎসায় বিশেষ সফলতা পেয়েছেন। দীর্ঘ ৫ বছরের প্রচেষ্ঠায় মলিকুলার লিপিডোমিক অ্যান্ড মেটাবলিক ডিজিজ রিসার্চ ল্যাবে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (এনএএফএলডি) এর চিকিৎসায় থেরাপিউটিকস আবিষ্কার করেন অধ্যাপক ড. মো. সোহেল হাসানের গবেষণা দল।

সম্প্রতি তার এ সংক্রান্ত মাইলফলক সৃষ্টিকারী গবেষণাপত্রটি ইংল্যান্ডের স্বনামধন্য জার্নাল ‘ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন’-এ প্রকাশিত হয়েছে।

যকৃত বা লিভারে অল্প পরিমাণ চর্বি থাকা স্বাভাবিক। তবে অস্বাভাবিক মাত্রায় চর্বির উপস্থিতিকে বলা হয় ফ্যাটি লিভার। যদি এর কারণ হিসেবে মদ্যপানের ইতিহাস না থাকে, তবে তাকে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (এনএএফএলডি) বলা হয়। লিভারে অতিরিক্ত চর্বি জমে গেলে তা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। বাংলাদেশে ফ্যাটি লিভারে আক্রান্তের হার প্রায় ৩৩ শতাংশ। যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। আর উন্নত দেশগুলোতে রীতিমত উদ্বেগ তৈরি করা এই রোগে প্রতি ১০০০ জনে অন্তত ৪৭ জন আক্রান্ত হচ্ছে। যেখানে নারীর তুলনায় পুরুষদের আক্রান্তের হার বেশি। এমন বাস্তবতায় ড. সোহেল হাসানের গবেষণা দলের সাফল্য স্বল্প খরচে ফ্যাটি লিভার ডিজিজের চিকিংসায় বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি এই রোগের চিকিৎসায় ভবিষ্যৎ উদ্ভাবনের মানদÐ নির্ধারণ করতে ভ‚মিকা রাখবে।

অধ্যাপক ড. মো. সোহেল হাসান চলতি বছরের অক্টোবর মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক ড. হাসান জার্মানির রুহর-ইউনিভার্সিটি বোচুম থেকে তার পিএইচডি সম্পন্ন করেছেন। পরে চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের অধীনে গুয়াংজু ইনস্টিটিউট অব বায়োমেডিসিন অ্যান্ড হেলথ (জিআইবিএইচ)-এ পোস্ট ডক্টরাল ফেলোশিপ লাভ করেন। মলিকুলার সেল বায়োলজি, লিপিডোমিক্স ও মেটাবলিক ডিজিজ, প্রোটিন ইঞ্জিনিয়ারিং, টক্সিকোলজি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মেকানিজম বিষয়ে সবমিলিয়ে তার ৫০টিরও বেশি প্রকাশনা রয়েছে। এর মধ্যে উচ্চ মানসম্পন্ন জার্নাল নিবন্ধ, বইয়ের অধ্যায় ও কনফারেন্স পেপার উল্লেখ্য। অসামান্য কর্মস্পৃহায় তিনি বিভিন্ন পেশাদার প্রতিষ্ঠান ও মর্যাদাপূর্ণ জার্নালের সম্পাদকীয় বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। একজন পর্যালোচক ও অবদানকারী হিসেবে তিনি বৈশি^ক বৈজ্ঞানিক কমিউনিটিতে নিজের অনন্যতা বজায় রেখে চলেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION