শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল সভাপতি একরামুলকে সম্পাদক করে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন গোপালগঞ্জে সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর গোপালগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত, আহত রিক্সা চালক গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

টুঙ্গিপাড়ায় দুই জয়িতাকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬.১৯ পিএম
  • ৩৮৮ Time View
93

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে তিন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।দিবসটি পালন উপলক্ষে ‘নারী -কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে।পরে উপজেলা পরিষদ হলরুম বজ্রকণ্ঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীর সভাপতিত্বে কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রদীপ মজুমদার, সমবায় কর্মকর্তা জাকারিয়া আহম্মেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।সভা শেষে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী বিভাগে কাকলি রায় এবং শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল অর্জনকারী নারী বিভাগে হোসনেয়ারা পারভীনকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION