বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন গোবিপ্রবি’তে মহান স্বাধীনতা দিবস উদযাপন গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো নছিমন চালক, আহত পাঁচ গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তা ঋন বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৩.২৭ পিএম
  • ৩২২ Time View
47

কালের খবরঃ

গোপালগঞ্জে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তা চিহ্নিত করণ ও ঋন বিতরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার ( ৪ নভেম্বর) দিনব্যাপী শহরের পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ব্যাংক খুলনার তত্ত্বাবধানে লীড ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ শাখা এ কর্মশালার আয়োজন করে।এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস.এম. হাসান রেজা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান , অগ্রণী ব্যাংকের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান ডেপুটি জেনারেল ম্যানেজার বিধান চন্দ্র মল্লিক, রূপালী ব্যাংকের গোপালগঞ্জ জোনাল অফিসের জোনাল ম্যানেজার ডিজিএম মোঃ ফরহাদ হোসেন খান ও বাংলাদেশ কৃষি ব্যাংকের গোপালগঞ্জ মুখ্য আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম  একেএম মনিরুজ্জামান ।

সোনালী ব্যাংকের গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোঃ শামীম আজাদের সভাপতিত্বে ও জনতা ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যাবস্থাপক এজিএম মেহেদী মাহমুদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহমুদুল হাসান,  উদ্যোক্তা হেলেনা জামান, নাজমা বেগম , ফিরোজা পারভীন, সাইফা সাদিকা মুনিরা, তানিয়া বেগম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

পরে ১৫ নারী উদ্যোক্তার হাতে বিভিন্ন ব্যাংকের ৫০ লাখ টাকার ঋনের চেক তুলে দেন অতিথিরা।এ সময়  গোপালগঞ্জের ৩০ টি ব্যাংকের ব্যাস্থাপক, কর্মকর্তা ও ৫০ জন নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION