শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

অবশেষে ১৭ বছর পর গোপালগঞ্জ জেলা বিএনপি অফিস উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২.৩১ পিএম
  • ৩৮২ Time View
105

কালের খবরঃ

অবশেষে গোপালগঞ্জে দীর্ঘ ১৭ বছর পর গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয় উদ্বোধন করা হয়েছে।আজ শুক্রবার(১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের গেটপাড়ায় একটি টিনের ঘরে এই অফিসের উদ্বোধন করা হয়েছে।গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রধান অতিথি হিসেবে এ কার্যলয়ের শুভ উদ্বোধন করেন।

জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।এতে কেন্দ্রীয় ওলামা দল নেতা মোঃ ওমর ফারুক, বিএনপি নেতা আজিজুর রহমান বেনো, আলমগীর হোসেন ও খায়রুল ইসলাম বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ জেলা বিএনপির অফিস উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে গোপালগঞ্জে বিএনপি কোন অফিস রাখা সম্ভব হয়নি।

আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে।এই অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকান্ড বেগবান হবে।তিনি সুবিধাবাদিদের এড়িয়ে চলার জন্য নেতা কর্মিদের প্রতি আহবান জানান।পরে শত শত নেতাকর্মীকে সাথে বিএনপির ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION