মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

শতাধিক শিক্ষার্থী পেল দুর্নীতি বিরোধী স্লোগানের শিক্ষা উপকরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৬.০৪ পিএম
  • ২৯৭ Time View
4

কালের খবরঃ

“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সততা সংঘের শতাধিক শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ  করা হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর)গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয় ও বৌলতলী এস.এস উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের সততা সংঘের শতাধিক শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তাদের মাঝে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

দুর্নীতি দমন কমিশন,গোপালগঞ্জ জেলা কার্যালয় এর আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গোপালগঞ্জ -এর সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির ও বিশেষ অতিথি হিসেবে দুর্নীতি দমন কমিশন-এর গোপালগঞ্জ জেলা কার্যালযয়ের উপপরিচালক মোঃ মশিউর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।শিক্ষা উপকরণ হিসেবে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, পার্স, কলমদানি, জ্যামিতি বক্স, পানির পট, মেজারিং স্কেল সহ অন্যান্য উপকরণ  বিতরণ করা হয়।উল্লেখ্য, শিক্ষার্থীদের মাঝে দুর্নীতির বিরোধী চেতনা বৃদ্ধি করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন প্রতিবছর সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণের এই অনুষ্ঠান আয়োজন করে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION