মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

বিজ্ঞপ্তী ছাড়া বশেমুরবিপ্রবি’র উপাচার্যের পিএস নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৪.২২ পিএম
  • ৩১৫ Time View
7

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

বিজ্ঞপ্তী ছাড়া  ও নিয়ম বহির্ভূতভাবে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) চুক্তিভিত্তিক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।

আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে হাতে হাত ধরে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদের পিএস নিয়োগ বাতিলের দাবীতে বিভিন্ন ধরনের শ্লোগান দিয়ে প্লাকার্ড প্রদর্শন করে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় ভিসির রুমের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

মানববন্ধন চলাকালে ফিন্যান্সিং বিভাগে শিক্ষার্থী আজিজুর রহমান শান্ত, মোঃ তোহা, ইইই বিভাগের মমিনূল ইসলাম, ফিজিক্স বিভাগের নিহাদ রুদ্র, এআইএস বিভাগের আল মাহমুদও ফার্মেসি বিভঅগের ওবায়দুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, নিয়ম বহির্ভূতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্টের সহযোগী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদকে ভিসির পিএস হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়ম ও আইন ভঙ্গ করে রিজেন্ট বোর্ডের অনুমতি না নিয়েই এই নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

গত বুধবার (১৩ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদকে উপাচার্যের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION