শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবীতে কোটালীপাড়ায় বিক্ষোভ, পুলিশের বাধা, ওসিসহ ২ পুলিশ আহত, আটক-৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৬.৩৯ পিএম
  • ৩৯৩ Time View
120

কোটালীপাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রম্মচারীকে গ্রেফতার ও জামিন নাকচের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারী ও পুলিশের সাথে সংঘর্ষে কোটালীপাড়ার থানার ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হয়। এসময় পুলিশ ৩ বিক্ষোভকারীকে আটক করে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সনাতনীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভাঙ্গারহাট বাজারে সমাবেত হয়।সমাবেশে মলয় রায়, অশোক গাইন, সৌরভ মন্ডল, অশোক বিশ্বাস, জয় দত্ত ও কৌশল্যা বাগচী বক্তব্য রাখেন।

জানাযায়, গত সোমবার ঢাকায় চিন্ময় কৃষ্ণ দাস কে গ্রেফতারের খবরে রাতে উপজেলার রামশীল বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। সেখান থেকে আজ  মঙ্গলবার দুপুরে ভাঙ্গারহাটে বিক্ষোভ মিছিলের সিধান্ত হয়।

আজ দুপুরে উপজেলার কলাবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে মিছিলসহকারে ভাঙ্গারহাট বাজারে সমাবেত হয় সনাতন সম্প্রদায়ের লোকজন। এসময় পু‌লিশ বাধা দি‌লে কোটালীপাড়া থানা পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে। এতে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ (৫০) ও ভাঙ্গারহাট পুলিশ ফাড়ির এএসআই মোবারক হোসেন (৪৯) আহত হয়। পুলিশ এ সময় উপজেলার ভাঙ্গারহাট গ্রামের বিশেশ্বর হালদারের ছেলে অসীম হালদার (৩৩), কলাবাড়ি গ্রামের জতীন অধিকারীর ছেলে দিলীপ অধিকারী (৩৮), হিজলবাড়ী গ্রামের শচীন রোনাহা বাড়ৈর ছেলে তুষার বাড়ৈ (৩৭) নামের ৩ বিক্ষোভকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, বিক্ষোভ চলাকালে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য আমিসহ কোটালীপাড়া থানার অন্যান্য পুলিশ সদস্যরা ভাঙ্গারহাট বাজারে অবস্থান নেই। এসময় হঠাৎ করে এক বিক্ষোভকারী পিছন থেকে আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এসময় বিক্ষোভকারীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে এএসআই মোবারক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য ৩ জনকে আটক করে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্যঃ চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ হওয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গত সোমবার (২৫ নভেম্বর)  বিকেলে গ্রেফতার করা হয়।ত‌বে এ ব‌্যপা‌রে স‌ম্মি‌লিত সনাত‌নী জাগরণ জো‌টের সভাপ‌তি চক্রপা‌নি কেশব দাস সাধারণ সম্পাদক  বিন্দাবন রামদাসের  বক্তব‌্য নি‌তে ফোন ক‌রলে তা‌দের ফো‌নে পাওয়া যায়‌নি।   

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION