সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে টুঙ্গিপাড়ায় শিক্ষাউপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ২.২৮ পিএম
  • ৩১৬ Time View
36

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয় থেকে ঝড়ে পড়া রোধ ও বিদ্যালয়মুখি করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার পাটগাতী লঞ্চঘাট এলাকায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও টুঙ্গিপাড়া পৌর প্রশাসক মোঃ গোলাম কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ঝড়ে পড়া রোধ ও বিদ্যালয়মুখি করতে টুঙ্গিপাড়া উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৮’শ শিশু শিক্ষার্থীদের মাঝে ১৩টি শিক্ষা উপকরণসহ স্কুল ব্যাগ ও শীতের পোশক দেয়া হয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে চলেছে জেলা ও উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এসব শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করতে সাঁতার প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজনে কাজ করে যাচ্ছে প্রশাসন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION