মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

জিয়ার আদর্শকে ধারণ করে সুখি সমৃদ্ধ দেশ গড়তে নেতাকর্মীদের আহবান-সেলিমুজ্জামান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ২.১৯ পিএম
  • ২৮৮ Time View
4

কালের খবরঃ

ঢাকা বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন।দলের দুর্দিনে অনেক নেতা কর্মী দলের পরিচয় দেয়নি, অথচ দলের সুদিনে দলের সামান্য পদ নেয়ার জন্য নেতাকর্মীদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। শহীদ জিয়াউর রহমান যে দল সৃষ্টি করেছেন সেই দলে কোন মোনাফেক, কোন বেঈমান স্থান পাবে না। দলের ত্যাগীরা আগামী দিনে বিএনপির নেতৃত্বে থাকবে। যারা ফ্যাসিস্ট সরকারের নির্যাতনভোগ করেও দলের সাথে থেকেছেন। তাদেরকেই দল মূল্যায়ন করবে।

তিনি আরো বলেন, বিগত দিনে যারা ফ্যাসিস্ট সরকারের সাথে লিয়াজো করে সুখে শান্তিতে কাটিয়েছে তাদের এ দলে কোন স্থান নেই। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে আমাদের জিততে হবে। অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের প্রেত্মাতারা এখনো রয়ে গেছে। তাদের প্রতিহত করে এগিয়ে যেতে হবে।

সেলিমুজ্জামান আরো বলেন, আগামীতে দেশরত্ন তারেক জিয়া নেতৃত্বে দেশ পরিচালিত হবে। যেখানে কোন শোষণ ও দুর্নীতির স্থান হবে না। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে সুখি সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান তিনি।

আজ শুক্রবার(৮ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে গোপালগঞ্জ পৌরপার্কের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপি আয়োজিত সমাবেশ ও র‌্যালীতে সভাপতিত্ব করেন জেলা বিএনপি‘র আহবায়ক শরীফ রাফিকুজ্জামান।সভায় অন্যান্যের মধ্যে জেলা আহবায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর, অ্যাড. কাজী আবুল খায়ের, তৌফিকুল ইসলাম, এস এম জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপি‘র সভাপতি শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারন সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, স্বেচ্ছাসেক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা,পৌর বিএনপি‘র সভাপতি হাসিবুর রহমান হাসিব প্রমুখ বক্তব্য রাখেন।

এরআগে, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মিরা খন্ড খন্ড মিছিল সহকারে পৌরপার্কে উপস্থিত হন। পরে সেখান থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিসিক ব্রীজ এলাকায় গিয়ে শেষ হয়।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION