মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

গোপালগঞ্জে পৃথক ভাবে পালন হল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৪.৩২ পিএম
  • ২৯১ Time View
5

কালের খবরঃ

গোপালগঞ্জে র‌্যালী ও সমাবেশের মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছর পর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উম্মুক্ত ভাবে পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যু্বদল ও স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে এ কর্মসূচী পালন করে।দিবসটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা যুবদলের উদ্যোগে শহরের কোর্ট এলাকা থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা যু্বদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা যু্বদলের সাধারন সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, সদর উপজেলা যুবদলের আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব বিল্লাল হোসেন, পৌর যুবদলের আহবায়ক আমানুল ইসলাম, সদস্য সচিব মারুফ হাসান, যুবদল নেতা হাফিজ শেখ, রাজু বিশ্বাস, ডলার আসলাম, কামরান হক তুহেল, বাবলা শেখ, মাসুম মোল্যা বক্তব্য রাখেন।

অপরদিকে, জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের বটতলা এলাকা থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এসময় বক্তরা বলেন, ১৯৭৫ সালের এদিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ়প্রত্যয় নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। আজ আমারা সেই দিনটি পালন করছি।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION