মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ!

গোপালগঞ্জে এইচপিভি ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন শুরু ১০ নভেম্বর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৪.১৯ পিএম
  • ৩০২ Time View
6

কালের খবরঃ

গোপালগঞ্জে এইচপিভি ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন ২০২৪ সাফল্য মন্ডিত করতে জেলা পর্যায়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে  গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. নিশাত তামান্না।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক আমিনুল হাসান শাহিন, কবির মাহামুদ,  প্রসূন মন্ডল, শেখ মোস্তফা জামান প্রমূখ ।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা জানান, আগামী ১০ নভেম্বর  গোপালগঞ্জে এইচপিভি ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। ক্যাম্পে ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির ছাত্রী বা ১০ বছর থেকে ১৪ বছর বয়সী ১৩ হাজার ১৫৯ কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION