বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক বয়ান, বিতর্কিত ঘটনা ও জামায়াতের অবস্থান সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ পাঁচ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৪.৩৬ পিএম
  • ৫৫০ Time View
145

কালের খবরঃ

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউ.পি চেয়ারম্যান জাবেদ মোল্লাসহ ৫ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ রবিবার(১০ নভেম্বর)বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামীরা বিভিন্ন স্থানে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে অভিযান চালানো হয়। এসময় চন্দ্রদিঘলীয়া থেকে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ মোল্লা,টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়া থেকে পাটগাতী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যু্ব ও ক্রীড়া সম্পাদক মো. রেজাউল করিম এবং চরগোবরা থেকে গোবরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. এস এম আল আমিন ও তার সহোদর সাদ্দাম শেখ এবং বিল্লাল শেখকে গ্রেপ্তার করা হয়।পরে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের আজ রবিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির গাড়ি বহরে হামলা চালায়। এ সময় শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের ঢালে ফেলে রাখে।এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর বিকেলে নিহতের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION