মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী

কোটালীপাড়ায় তিন পাখি শিকারীকে বিভিন্ন মেয়াদে সাজা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৩.৫৬ পিএম
  • ২৯১ Time View
5

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩ পাখি শিকারীকে  আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছে থাকা ৪০টি অতিখি পাখি অবমুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ সাজা প্রদান করেন।

এ সময় বন ভবন ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক, আব্দুল্লাহ-আস-সাদিক , গোপালগঞ্জ জেলা বন করমকর্া  বিবেকানন্দ মল্লিক উপস্থিত ছিলেন।

প্রতীক দত্ত বলেন, বন ভবন ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সহযোগিতায় উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামের বটতলায় অভিযান চালিয়ে ৪০ টি অতিথি পাখিসহ শিমুলবাড়ী গ্রামের মহেন্দ্র বল্লভের ছেলে সুনীল বল্লভ (৫৩), ঘাঘরকান্দা গ্রামের আফজাল হোসেনের ছেলে মহিদুল ইসলাম (২৬) ও হাতেম আলী (২২) কে আটক করা হয়।

এদের মধ্যে সুনীল বল্লভ কে ১ মাস ও মহিদুল ইসলাম এবং হাতেম আলীকে ১৫ দিন করে সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জব্দকৃত অতিথি পাখিগুলো হাজরাবাড়ির বিলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক। তিনি বলেন, দেশব্যাপী আমাদের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION