মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে সরকারি চাকরিজীবীদের কর্মবিরতি নির্বাচনী কেন্দ্রের কাছে জনপ্রাচীর গড়ে তুলবেন, যাতে কবরস্থান থেকে কোনো মৃত ব্যক্তিও ভোট দিতে না পারে – মাওলানা মোঃ মামুনুল হক কাশিয়ানীতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ । প্রাইভেটকার ড্রাইভার নিহত টুঙ্গিপাড়ায় জমির বিরোধে সংবাদ সম্মেলন। প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল মায়ের। আহত ছেলে গোপালগঞ্জের দাড়িয়ে থাকা ট্রলির সাথে ধাক্কায়, নিহত ১, আহত ২ গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ গোপালগঞ্জে ধানের শীষে ভোট চাইলেন মতুঁয়া পদ্মনাভ ঠাকুর গোপালগঞ্জ জেলা রোভারের ৪ সদস্যের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ চলা শুরু রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে শিক্ষা, কৃষি ও শিশু কমিশন গঠনের অঙ্গীকার – স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাস

কাশিয়ানীতে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৫.২০ পিএম
  • ৩০১ Time View
5

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিপ্লব ও সংহতি দিবস পালিত  হয়েছে। দিবসটি উপলক্ষে  উপজেলা বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‌্যালী ও আলোচনা সভা করেছে।আজ বৃহস্পতিবার  (৭ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়।

উপজেলা মুক্তমঞ্চে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুবদলের সভাপতি মুন্সী এনামুল হক শিমুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম পাবেলের সঞ্চলনায় বক্তব্য রাখেন,উপজেলা বি.এন.পির সভাপতি মোঃ মোস্তফা মোল্যা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদপুর অঞ্চলের  মোঃ সেলিমুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ মোঃ সেলিম, সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, সহ সভাপতি মোঃ হাসানুজ্জামান মিল্টন, সহ-সাধারণ সম্পাদক মোঃ হিরো মৃধা,জেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ মতিউর রহমার রনি, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফোরকান শরীফ টিটো, সদস্য সচিব মিলন খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ বিল্লাল খান,সাধারণ সম্পাদক মোঃ আরজু  শেখ, ছাত্র দলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম সোহেল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION