সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত-৪০ বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের আহ্বান! এমপি সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট। সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের প্রশাসনিক নেতৃত্বে ড. খোকন কুমার দত্ত আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা টুঙ্গিপাড়ায় কলা খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে! অভিযুক্ত বৃদ্ধ আটক কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ গোপালগঞ্জে চলছে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উদযাপন টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন

গোপালগঞ্জ হবে বিএনপির উর্বর ভূমি-জয়নুল আবেদীন মেসবাহ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৬.৫৭ পিএম
  • ৩৭০ Time View
118

মুকসুদপুর প্রতিনিধিঃ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহআইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বলেছেন, গোপালগঞ্জ হবে বিএনপির উর্বর ভূমি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনের জনগন ভোটের মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করে এ কথা প্রমাণ করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় সংসদে বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ করবে।

আজ শনিবার (৯ নভেম্বর) বিকালে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা বিএনপির ব্যানারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে আসুন ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেই। ছাত্র জনতার গণঅভুথ্যানের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে। আমাদের সেই বিজয়কে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে।

মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাজ্জাদ মাহসিন খিপু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মেজর (অবঃ) ওহিদুল আলম, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি কামরুজ্জামান টুটুল, গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত আহম্মেদ সুমন, গোপালগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি আজিজুর রহমান বেনা, গোপালগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক সাজ্জাদুল আলম রিপন, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইলিয়াছ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিব জান মিয়া, মুকসুদপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটু মোল্যা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION